Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্য বিএনপির লন্ডন-নিউহ্যাম শাখার সাংগঠনিক সম্পাদক হলেন শরীয়তপুরের সোহাগ সিকদার

  • এম এ জব্বার
  • আপডেট সময় : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৩৩০ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য বিএনপির লন্ডন-নিউহ্যাম শাখার সাংগঠনিক সম্পাদক হলেন শরীয়তপুরের সোহাগ সিকদার।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের কৃতী সন্তান সোহাগ সিকদার যুক্তরাজ্য বিএনপির লন্ডন-নিউহ্যাম শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোহাগ সিকদার নড়িয়া থানার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সন্তান। যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার ধারাবাহিকতায় তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়েছে।

তার এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে যুক্তরাজ্য বিএনপির লন্ডন ও নিউহ্যাম শাখার নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সোহাগ সিকদার তার নতুন দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করবেন এবং দেশ, জাতি ও মানুষের কল্যাণে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তার নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

Tag :
About Author Information

যুক্তরাজ্য বিএনপির লন্ডন-নিউহ্যাম শাখার সাংগঠনিক সম্পাদক হলেন শরীয়তপুরের সোহাগ সিকদার

আপডেট সময় : ০৯:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬