সবার কথা বলে

উপজেলা আওয়ামীলীগের বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব- এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন

0 505
সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব- এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন।
মো: মাসুদুর রহমান – (নীলফামারী):
আজ ৮, আগস্ট মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী। ১৯৩০ সালের এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
দেশ ও জাতির জন্য এই মহীয়সী নারী অকল্পনীয় ত্যাগ স্বীকার করেছেন। সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে। তিনি ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পূর্ণগঠনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনন্য ভূমিকা রেখে গেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সাফল্য বঙ্গমাতার উল্লেখযোগ্য অনেক অবদান রয়েছে। বঙ্গবন্ধুর দেশ ও জনগণের পিছনে লড়াই সংগ্রামের মূল উদ্যোক্তায় ছিলেন এই মহীয়সী নারী। তিনি জাতির পিতাকে প্রেরণা জুগিয়েছেন বলে আজ দেশ স্বাধীন হয়েছে।
তাই আজ এই দিনটিকে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা নানা আয়োজনে পালিত করে। দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচি হিসেবে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভিডিও ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যে সম্প্রচার করা হয়। সে সময় উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রচার করা হয়। সেখানে নির্বাহী অফিসার সহ উদ্বোধন কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম রাশেদুজ্জামান রাশেদ ও পৌর আওয়ামিলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দরা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সংগ্রাম স্বাধীনতা প্রেরণার প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় অসহায় অসচ্ছল মহিলাদের মাঝে ১০ টি সেলাই মেশিন সহ কয়েকজনকে ২০০০ টাকা করে অর্থ প্রদান করা হয়।
সৈয়দপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ১১ টার সময় দুস্থ ও অসহায়দের মাঝে ১০ জনকে হুইলচেয়ার বিতরণ করা হয়। এবং সেখানে দোয়া করার পর কেক কেটে অসহায়দের মাঝে দেওয়া হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.