
নড়িয়া কলেজের শিক্ষার্থী তানজিলার রহস্যজনক মৃত্যু ঘিরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরে নড়িয়া কলেজের শিক্ষার্থী তানজিলার রহস্যজনক মৃত্যু ঘিরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তারা মামলার সুষ্ঠু তদন্ত এবং নড়িয়া থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার সকালে শরীয়তপুর পৌরসভা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন তানজিলার পরিবারের সদস্য, স্বজন ও সহপাঠীরা।
এসময় পরিবারের অভিযোগ, তানজিলার মৃত্যুর ঘটনায় তদন্ত সঠিকভাবে পরিচালিত হচ্ছে না এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে এ ঘটনায় দায়ের করা মামলার আসামি অপু বেপারিকে আদালতে হাজির করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।