সবার কথা বলে

শরীয়তপুরে ক ক টে ল বি’স্ফো’র’ণ ও দোকানপাট ভা’ঙ’চু’র

0 2

মূলফৎগঞ্জে ফুসকা-চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুর।

সানমুন – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূলফৎগঞ্জ বাজারের ব্রিজ এলাকায় নদীর পাড়ে ফুসকা ও চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে নদীর পাড়ের বিভিন্ন দোকানপাট ভাঙচুর করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা প্রায় ৮টার দিকে কেদারপুর নিকারীপাড়া ও ঢালীপাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড়ে ফুসকা-চটপটির দোকান বসানো নিয়ে প্রথমে দুই পক্ষের কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তা এলাকা ভিত্তিক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কয়েক দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় নদীর পাড়ের বেশ কয়েকটি অস্থায়ী দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কয়েক দফা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল থেকে একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নড়িয়া থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.