সবার কথা বলে

শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের উপর আলোচনা সভা

0 391
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের উপর আলোচনা সভা।
মোঃ মাসুদুর রহমান – (নীলফামারী):
সৈয়দপুর হামুরহাট ৫ নং খাতা মধুপুর ইউনিয়নে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:২০মিনিট সাবেক যুবলীগ নেতা রেজাউল করিমের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের উপর আলোচনা করার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনায়ারুল হক সাহাজী ও মোঃ মাসুদুর রহমান লেলিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মতি প্রামানিক ও মাহমুদ সহ পৌর তাঁতি লীগের সভাপতি রুবেল বসুনিয়া ও সাধারণ সম্পাদক লিটু সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা। সভাটি সভাপতিত্ব করেন ৫ নং খাতামধুপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা: হাসিনা বেগম। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রার বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে তার বিশদ বর্ণনা বর্ণনা করেন নেতৃবৃন্দরা। নারী ও শিশু উন্নয়নে অর্জন, নারীর ক্ষমতায়নে অর্জন, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষিতে কৃতিত্ব এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রবাসী শ্রমিকদের উন্নয়নে অর্জন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সফলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে শেখ হাসিনার সরকার। বিদ্যুৎ খাতে সাফল্য, শিল্প বাণিজ্যে অগ্রগামী অর্জন, সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশের অর্জন, ভূমি ব্যবস্থাপনা অর্জন, করোনা ভাইরাস, দুর্যোগ মহামারী সহ বন্যা মোকাবেলায় সাফল্য, স্বাস্থ্য সেবায় সাফল্য, শিল্প খাতে অর্জন এবং রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন মেগা প্রকল্পের উপর  নেতৃবৃন্দরা আলোচনা করেন। সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাবেশ হয় এবং সভাটি সাফল্যমন্ডিতভাবে সমাপ্ত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.