সবার কথা বলে

মাগুরার শ্রীপুরে উন্নয়ন জনসভা অনুষ্ঠিত

0 351
মাগুরার শ্রীপুরে উন্নয়ন জনসভা অনুষ্ঠিত
মোঃ মিরাজ শেখ – স্টাফ রিপোর্টার):
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে উন্নয়ন জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে শ্রীপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি।

 

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মাকসুদুল ইসলাম, সিনিয়র প্রকৌশলী তাসনিম আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, পঙ্কজ কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, আমাদের সজাগ থাকতে হবে। আগামী দিনে দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আগামী নির্বাচন অতি সন্নিকটে, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাগুরা একটি ঐতিহ্যবাহী এলাকা, সকলে জানে, এটি আওয়ামী লীগের দূর্গ।

 

আগামীতে তুখোড় পার্লামেন্টারিয়ান, বার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আছাদুজ্জামানের সুযোগ্য পুত্র এ্যাড. সাইফুজ্জামান শিখরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শ্রীপুর উপজেলার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.