সবার কথা বলে

নড়িয়ায় বন্ধু মহল স্মৃতি সংসদ সুরেশ্বরের শীতবস্থ বিতরণ

0 115

নড়িয়ায় বন্ধু মহল স্মৃতি সংসদ সুরেশ্বরের শীতবস্থ বিতরণ

মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় দুই শতাধিক অসহায়, দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল স্মৃতি সংসদ সুরেশ্বর।

রবিবার সকাল ১০ টায় উপজেলার ঘড়িষার ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মিলন বেপারী, জামাল সরদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বন্ধু মহল স্মৃতি সংসদ সুরেশ্বরের সভাপতি রাসেল মৃধা, সিনিয়র সহ সভাপতিঃ সজিব মুন্সী, সাধারণ সম্পাদকঃ হাসান বাবুর্চী, শাজাহান মুন্সী, দূর্জয় মুন্সী, নিরব বেপারী, তৌহিদ মৃধা, আকাশ মাঝি সহ স্থানীয় লোকজন।

২০২০ সালে ৪৪ জন সদস্য নিয়ে সেবা মূলক কাজ করে যাচ্ছে এ সেচ্ছাসেবী সংগঠন টি। এতে অর্থ দিয়ে সব সময় যারা গরীব অসহায় মানুষের সহযোগিতা করেছেন,তারা হলেন, সুকুম মুন্সী, হাসান বাবুর্চী, বিল্লাল মৃধা, সুজন গাজী, সোহেল মাঝি, সুমন খান, নজরুল ইসলাম, সাজাহান মুন্সী, সবুজ সর্দার, মাসুম চকিদার, আক্তার খান, মোঃ সোহাগ, খোকন মালত, এরশাদ হোসেন, দিপু মুন্সী, সাব্বীর হোসেন, সজিব মুন্সী, নিরব মৃধা,এবং আকাশ মাঝি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.