সবার কথা বলে

গলাচিপা সদর ইউনিয়নের বুড়িয়াবাদ বাংলা বাজার এর গ্রামীণ সংযোগ উদ্বোধন

0 16

গলাচিপা সদর ইউনিয়নের বুড়িয়াবাদ বাংলা বাজার এর গ্রামীণ সংযোগ উদ্বোধন।

মু. জিল্লুর রহমান জুয়েল – ষ্টাফ রিপোর্টার

সংবাদের পাতা:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বুড়িয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সংযোগ সড়কের রাস্তার কাজের শুভ উদ্বোধন হয়েছে।

৩১ জানুয়ারী শুক্রবার বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে আরসিসি রাস্তার ঢালাই কাজ নিজ হাতে উদ্বোধন করেন।

এ সময় সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল সহ ইউপি নারী পুরুষ সদস্য স্কুলের শিক্ষক, জনসাধারণ রাস্তার শুভ উদ্বোধনী কাজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদে উন্নয়ন সমন্বয় সভায় রাস্তার কাজটি উত্থাপন করলে রাস্তাতে নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সেই আলোকে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় প্রকৌশলী এলজিইডি বিভাগ সড়কটি বাস্তবায়ন করে।

দীর্ঘদিন যাবত রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় জনসাধারণ স্কুলের শিক্ষার্থীরা ইউপি চেয়ারম্যানের কাছে দাবী জানায় । চেয়ারম্যান উপজেলা পরিষদে রাস্তাটি নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করে।

স্থানীয় জনসাধারণ জানান, রাস্তাটি পাকা হওয়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যান কে আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.