
প্রবাস থেকে দেশে ফেরা রোমান হাওলাদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করল নড়িয়া উপজেলা ছাত্রদল।
এম এ জব্বার – সংবাদের পাতা:
নড়িয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সদ্য সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হাওলাদারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বিগত সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রোমান হাওলাদার বিভিন্ন মামলা, হামলা ও হয়রানির শিকার হন। নিরাপত্তাহীনতার কারণে তিনি এক পর্যায়ে প্রবাস জীবনে পাড়ি জমান। দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে আসাকে কেন্দ্র করে নড়িয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে উপজেলা বিএনপির পার্টি অফিস ও চাকদ বাজার বিএনপি’র পার্টি অফিসে
তাকে স্বাগত জানান।
এ সময় ছাত্রদলের নেতারা বলেন, রোমান হাওলাদার দলের একজন ত্যাগী ও সাহসী নেতা। প্রবাস জীবন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে রোমান হাওলাদার আবেগাপ্লুত হয়ে বলেন, “দলের দুঃসময়ে পাশে থাকতে না পারলেও ছাত্রদলের প্রতি আমার অঙ্গীকার আজীবনের। আগামীতেও দেশ ও দলের জন্য কাজ করে যেতে চাই।”