সবার কথা বলে

নড়িয়ায় কৃষিজমি খনন করে মাছের ঘের, ভ্রাম্যমাণ আদালতে ৩ লাখ টাকা জ’রি’মানা

0 1

কৃষিজমি খনন করে মাছের ঘের, ভ্রাম্যমাণ আদালতে ৩ লাখ টাকা জরিমানা

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় ভুমখাড়া ইউনিয়নের পুবের বিল এলাকায় কৃষিজমি গভীরভাবে খনন করে মাছের ঘের তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে পরিচালিত অভিযানে বাবুল দাস নামে একজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত জানায়, প্রায় ২০ থেকে ২২ দিন ধরে প্রায় ১২০ জন শ্রমিক কৃষিজমি খননের কাজে নিয়োজিত ছিলেন। প্রশাসনের দাবি, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.