সবার কথা বলে

নড়িয়ায় যৌথবাহিনীর অ-ভি-যানে ক”ক”টেল ও দেশীয় অ/স্ত্র/সহ গ্রে”ফ”প্তার ৩

0 311

নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্রসহ তিনজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোরে ২ ফেব্রুয়ারি শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পুড়াগাছা বেপারী কান্দি গ্রামে, নড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার বিএ-৮১৭২ মেজর আনন্যা চন্দ্র শেখড় এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে, নাসির উদ্দিন বাচ্চু পিয়াদা, পিতা: (মৃত) গনি পিয়াদা ব্যক্তির বাড়ি থেকে ৯৫টি ককটেল ও দেশিয় অস্ত্র সহ ৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।

জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে, মোক্তারের চর ইউনিয়নের পুড়াগাছা বেপারী কান্দি গ্রামের নাছির উদ্দিন বাচ্চু পিয়াদার বাড়িতে তল্লাশি করে ৪ বালতি ককটেল এবং নাসির উদ্দিন বাচ্চু পিয়াদার স্বীকারোক্তিতে পাশের মসজিদ থেকে ৪ বালতি ও তার পাশের ঘড় থেকে ৪ বালতি ককটেল, মোট প্রস্তুতকৃত ৯৫টি ককটেল ও ট্রডা ৮টি, রামদা ৩টি দেশীয় অস্ত্রসহ ৩জন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নাসির উদ্দিন বাচ্চু পেয়াদা(৫৫), পিতা: মৃত গনি পিয়াদা, মোঃ মেহেদী হাসান পিয়াদা (৩০), পিতা: খলিল পিয়াদা, রনি (২৫), পিতা খলিল পিয়াদা, তারা তিন জনেই উপজেলার পুড়াগাছা বেপারী কান্দির বাসিন্দা।

উদ্ধারকৃত অস্ত্র ও অপরাধীদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.