
দোয়া ও সমর্থন চেয়ে নড়িয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোঃ সাইফুল ইসলাম শিকারী।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুর নড়িয়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ সাইফুল ইসলাম শিকারী। নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামেননি। তবে সাধারণ মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই তিনি আগামীর পথচলা শুরু করতে চান। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
মোঃ সাইফুল ইসলাম শিকারী বলেন, “আমি নড়িয়া উপজেলার মানুষের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”
উল্লেখ্য, তিনি নড়িয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। এছাড়া তিনি নড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আকন পাড়া গ্রামের বাসিন্দা। তিনি দিদার হোসেন শিকারীর তিন সন্তানের মধ্যে বড় সন্তান।