সবার কথা বলে

নড়িয়ায় মক্কা ব্রিকস ফিল্ড ইটভাটা গুড়িয়ে দেয়াসহ ৩ লাখ টাকা জ’ড়িমানা

0 100

নড়িয়ায় মেসার্স মক্কা ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটা গুড়িয়ে দেয়াসহ মালিককে ৩ লাখ টাকা জড়িমানা।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়ায় অবৈধ একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এসময় ইটভাটার চিমনি, কীলন এবং ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে সমস্ত কাঁচা ইট ভেঙ্গে ও ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মোক্তারেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন জানায়, নড়িয়া উপজেলার মোক্তারেরচর এলাকায় দুই বছর আগে অবৈধভাবে মেসার্স মক্কা ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটা গড়ে উঠে। পরিবেশসহ অন্যান্য আইনী বৈধতার অনুমোদন না থাকায় জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চিঠির মাধ্যমে কয়েকবার ভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয়। তারপরও ইটভাটাটি অবৈধভাবে পরিচালনা করছিল ভাটা মালিক। তাই সোমবার বিকেলে
পরিবেশ অধিদফতর ও নড়িয়া উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ইটভাটাটি গুড়িয়ে দেয়। পাশাপাশি ভাটা মালিককে ৩ লাখ টাকা জড়িমানা করেছে প্রশাসন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজন উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, মক্কা ব্রিকস ফিল্ড ইটভাটাটি অবৈধভাবে পরিচালনার কারনে পরিবেশ ও মাটি ব্যবস্থাপনা আইনে ভাটার মালিককে ৩ লাখ টাকা জড়িমানা ও ভাটাটির কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.