সবার কথা বলে

শরীয়তপুরের নড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ

0 4

শরীয়তপুরের নড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ।

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.