সবার কথা বলে

নড়িয়ায় পুলিশের অ’ভি’যা’নে উ”দ্ধা”র চো’রা’ই পানির পাম্পসহ গ্রে ফ তা র ৫

0 2

নড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই পানির পাম্পসহ গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি সংক্রান্ত মামলার ৫ জনকে গ্রেফপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে চোরাই দুইটি পানির পাম্প উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানাধীন বিভিন্ন এলাকায়—চাকধ, গৌরঙ্গবাজার, লোনসিং ও বৈশাখীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চোর সন্দেহে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—তারেক হোসেন মজুমদার (২৭), বাবু বেপারী (১৭), সাগর আহম্মেদ ছৈয়াল (২৮), কাওছার বেপারী (২৬) ও বিল্লাল হোসেন মোল্লা (৩৬)। তাদের সবার বাড়ি নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কাওছার বেপারী ও সাগর আহম্মেদ ছৈয়ালের কাছ থেকে দুইটি পুরাতন পানির পাম্প উদ্ধার করা হয়েছে, যা চুরিকৃত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে নড়িয়া থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.