
নড়িয়ায় আল-কুরআন একাডেমিতে শিক্ষার্থীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকদ গ্রামে অবস্থিত আল-কুরআন একাডেমিতে শিক্ষার্থীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি শিক্ষার্থীদের খাবারের মধ্যে পচা মাংস পরিবেশন করা হয়। এতে অসন্তোষ প্রকাশ করে কয়েকজন শিক্ষার্থী বিষয়টি সামনে আনেন এবং তারা অসুস্থতার আশঙ্কা প্রকাশ করেন।
মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাংস জব্দ করে। পরে সেটি একটি নির্দিষ্ট স্থানে মাটিতে পুঁতে রাখা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজি নয় তারা বিষয়টি এরিয়ে যান। তবে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।