সবার কথা বলে

শরীয়তপুর মাইচপাড়া গ্রামে বজ্রপাতে ১যুবকের মৃ’ত্যু

0 1

শরীয়তপুর নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে মাইচপাড়া গ্রামে বজ্রপাতে ১যুবকের মৃত্যু।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইচপাড়া গ্রামে বজ্রপাতে রাজিব শেখ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাজিব শেখ উপজেলার জপসা ইউনিয়নের মাইচপাড়া গ্রামের বাসিন্দা এবং হারুন শেখের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজিব শেখ মাছ ধরার উদ্দেশ্যে কীর্তিনাশা নদীতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.