
শরীয়তপুরের নড়িয়ায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তা বিতরণ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ। এসময় এমপি কিরণ তার নির্বাচণী এলাকার প্রশিক্ষণের মাধ্যমে ২১৬ জনকে বিনামূল্যে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা সরকারের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।