সবার কথা বলে

নড়িয়ায় ই’য়া’বা’সহ দুই মা দ ক কারবারি গ্রে’প্তা’র

0 1

নড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

নিজেস্ব সংবাদাদতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতের বিশেষ অভিযানে নড়িয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ)/দেলোয়ারের নেতৃত্বাধীন একটি দল উপজেলার আহমেদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মুদির দোকানের সামনে অবস্থানরত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইমদাদুল ইসলাম (২৯) ও আল আমিন মোল্লা (৩২)। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার মধ্যে একজনের কাছ থেকে ২৯ পিস এবং অপরজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নড়িয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.