সবার কথা বলে

শরীয়তপুরে ২০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা চরভাগা উন্নয়ন ফোরামের

0 16

শরীয়তপুরে ২০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা চরভাগা উন্নয়ন ফোরামের।

এম এ জব্বার – সংবাদের পাতা:

আগামী ২ বছরের মধ্য শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০ হাজার বৃক্ষরোপন করার ঘোষণা দিয়েছে চরভাগা উন্নয়ন ফোরাম নামে একটি সামাজিক সংগঠন।

বুধবার সকালে সখিপুরের চরভাগা নতুন বাজারে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ওষুধি গাছ বৃক্ষরোপণ করা হয়। সংগঠনটি জানায়; পর্যায়ক্রমে থানা উপজেলা ও জেলার গুরুত্বপূর্ণ জায়গায় আগামী ২ বছরে ২০হাজার ওষুধি; ফলজ ও ফুল গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে তরুণদের এ সামাজিক সংগঠনটির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন; তরুনদের এ আয়োজন দেশের মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে সমাজের সবশ্রেণী পেশার মানুষ পরিবেশ বান্ধব কাজে অংশগ্রহণ করতে আহবান জানান তিনি। এছাড়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন; চরভাগা উন্নয়ন ফোরামের সভাপতি ওবায়দুল্লাহ মামুনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন একঝাঁক রেমিট্যান্স যোদ্ধা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.