সবার কথা বলে

মা’দ’ক, স’ন্ত্রা’স ও সামাজিক অবক্ষয় রোধে নড়িয়ায় আলোচনা সভা ও সচেতনতা র‍্যালি

0 5

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে নড়িয়ায় আলোচনা সভা ও সচেতনতা র‍্যালি।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, আত্মহত্যা ও সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড রোধে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সচেতন মহল, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর কাউয়ুম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিলন ছৈয়াল।
এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের ফকির।

এসময় বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.