সবার কথা বলে

নড়িয়ায় নারীর ওপর হা’ম’লা ও প্রা’ণ’না’শের হু’ম’কি’র অভিযোগ, থানায় লিখিত আবেদন

0 20

নড়িয়ায় নারীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাহির কুশিয়া গ্রামে এক নারীর ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মৌ আক্তার(২৪) নড়িয়া থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে মৌ আক্তার উল্লেখ করেন, একই গ্রামের সুজ্জল বেপারী(২৮) ও উজ্জ্বল বেপারীর(৩৬) বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি রাজি না হওয়ায় অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা তার চাচাতো ভাইয়ের বাড়ির সামনে এসে তাকে গালিগালাজ করেন।

একপর্যায়ে সুজ্জল বেপারী বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তজমাট হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগে বলা হয়, চিৎকার করলে এবং তাদের কথায় রাজি না হলে তাকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়িয়া থানার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী মৌ আক্তার।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পত্রের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.