
আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে মানজাম্বিকে হারিয়ে চাপে সুইজারল্যান্ড
ডেস্ক রিপোর্টঃ
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেয়েছে সুইজারল্যান্ড। হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারায় দলের অন্যতম ভরসা জোহান মানজাম্বি গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না।
সুইস কোচ মুরাত ইয়াকিন সংবাদ সম্মেলনে জানান, ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার এখনও পুরোপুরি ফিট নন। একই চোটের কারণে তিনি শেষ ষোলোর ম্যাচেও মাঠে নামতে পারেননি।
ইয়াকিন বলেন, মানজাম্বির অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি। গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা এই তরুণ মাত্র ২০০ মিনিট খেলেই তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন। তার উপস্থিতি পুরো দলের খেলায় ইতিবাচক প্রভাব ফেলেছিল বলে মন্তব্য করেন সুইস কোচ।
গ্রুপ পর্বে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় আসেন মানজাম্বি। তবে তাকে ছাড়াই শেষ ষোলোতে কলম্বিয়াকে ১২০ মিনিট গোলশূন্য লড়াইয়ের পর টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড।
অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে অতীত পরিসংখ্যানও সুইসদের অনুকূলে নয়। দুই দলের সাত দেখায় একবারও জয় পায়নি তারা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে অতিরিক্ত সময়ে আনহেল দি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে হেরেছিল সুইজারল্যান্ড।
সেই ম্যাচে খেলা বর্তমান অধিনায়ক গ্রানিত জাকা ও ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ এবারও দলে রয়েছেন। জাকা বলেন, ১২ বছর পর আবার একই মঞ্চে দাঁড়ালেও এটি সম্পূর্ণ ভিন্ন এক সুইজারল্যান্ড। নতুন প্রজন্ম ও বদলে যাওয়া মানসিকতা নিয়ে তারা এবার নতুন ইতিহাস গড়তে চান।
১৯৫৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড এবার আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেবে।
সূএঃ যুগান্তর