সবার কথা বলে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

0 9

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্টঃ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র এবং ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী রয়েছে। ফলে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।

রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল কিংবা মোবাইল এসএমএসের মাধ্যমে বৃত্তির ফলাফল জানতে পারবেন।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.