সবার কথা বলে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে এমবাপ্পে, কারণ কী?

0 6

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে এমবাপ্পে, কারণ কী?

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বকাপে এখন পর্যন্ত লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেরই গোলসংখ্যা ৮টি। তবে সমান গোল করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন ফরাসি তারকা এমবাপ্পে।

এর কারণ ফিফার নির্ধারিত টাইব্রেকার নীতি। একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় কে বেশি অ্যাসিস্ট করেছেন। সেখানেও সমতা থাকলে দেখা হয় কে কম সময় মাঠে থেকে ওই গোলগুলো করেছেন।

এই হিসাবেই এগিয়ে এমবাপ্পে। আট গোলের পাশাপাশি তিনি তিনটি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ দলের মোট ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ২ অ্যাসিস্ট। ফলে তিনি সরাসরি অবদান রেখেছেন ১০টি গোলে।

এ মুহূর্তে টুর্নামেন্ট শেষ হলে গোল্ডেন বুট উঠত এমবাপ্পের হাতেই। তবে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। তাই মেসি ও এমবাপ্পের পাশাপাশি হ্যারি কেইন, জুড বেলিংহাম এবং আর্লিং হালান্ডও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইয়ে রয়েছেন।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.