
সংসদে আরও ছয় মন্ত্রণালয়ের
স্থায়ী কমিটি গঠন
ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম পৃথক প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়। প্রতিটি কমিটিতে ১০ জন করে সদস্য রাখা হয়েছে।
নবগঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মনিরুল হক চৌধুরী। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন আবুল কাশেম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির নেতৃত্বে রয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদীব চৌধুরী।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খালেদ হোসেন মাহবুবকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে জয়নুল আবেদীনকে এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন শফিকুল হক মিলন।
সূএঃ যুগান্তর