সবার কথা বলে

দিনাজপুরে প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় মা*দক উদ্ধার, আ*টক ১

0 1

দিনাজপুরে প্রায় ৫৮ লাখ টাকার ভারতীয় মা*দক উদ্ধার, আ*টক ১

ডেস্ক রিপোর্টঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তঘেঁষা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় রিপন হোসেন (৩৫) নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। পরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিরামপুর উপজেলার দামোদরপুর গ্রামে রিপন হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তল্লাশির একপর্যায়ে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ হাজার ৫০০ পিস ব্রোপিন লুপিজেসিক ইনজেকশন, ২ হাজার ৫৫০ পিস স্ট্রিপজাতীয় ইনজেকশন এবং ২৫ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধার হওয়া ইনজেকশনের পরিমাণ প্রায় ৭ লিটার এবং ট্যাবলেটের ওজন প্রায় ১০ কেজি ২০০ গ্রাম। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ লাখ টাকা।

গ্রেফতার ব্যক্তিকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.