সবার কথা বলে

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

0 2

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ডেস্ক রিপোর্টঃ

সাম্প্রতিক বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে যে সমস্যা তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এদিকে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে দেশের বাকি সব শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলো আগের ঘোষিত রুটিন অনুযায়ী চলবে।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.