সবার কথা বলে

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি নয়, আলোচনায় সমাধানের আহ্বান ফখরুলের

0 7

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি নয়, আলোচনায় সমাধানের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

ডেস্ক রিপোর্টঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া প্রয়োজন। তার দাবি, এ বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের মতে, আলোচনার মাধ্যমেই এ বিতর্কের সমাধান সম্ভব। এ সময় তিনি বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি করেছে, সেটিকে কাজে লাগাতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর এখন সংসদীয় আলোচনার মাধ্যমে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সমাধানে সহিংসতার পথ বেছে নিতে না হয়।

বিরোধিতার মানসিকতা পরিহারের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষণ সংস্কৃতি এখনও বিদ্যমান। তার ভাষায়, ১৬ বছরের নানা অনিয়ম ও অপকর্মের প্রভাব কাটিয়ে উঠতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন এবং অল্প সময়ে সেই পরিবর্তন সম্ভব নয়।

সূএঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.