সবার কথা বলে

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় কনসার্টের উৎসব, মঞ্চে সঞ্জয় দেব ও প্রীতম হাসান

0 6

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় কনসার্টের উৎসব, মঞ্চে সঞ্জয় দেব ও প্রীতম হাসান

ডেস্ক রিপোর্টঃ

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ অধ্যায়ে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ইংল্যান্ড। যদিও গোল্ডেন বুটের দৌড়ে এখনো এগিয়ে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

আজ রোববার (১৯ জুলাই) বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এ উপলক্ষে রাজধানী ঢাকায় বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি একাধিক বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে।

বনানীর পূজা মাঠে আয়োজিত অনুষ্ঠানে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান, ডিজে তৃষা এবং ডিজে রিশাদ।

এর আগে কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসেন সঞ্জয় দেব। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বিশ্বকাপ ফ্যানফেস্টেও তিনি অংশ নেন। সেই আন্তর্জাতিক সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের মাতাতে এসেছেন তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সঞ্জয় দেব ইতোমধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকার আয়োজন শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নেবেন।

অন্যদিকে, ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ শিরোনামে আরেকটি আয়োজনেও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সুযোগ থাকছে। সেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন প্রীতম হাসান। এছাড়া ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলামও সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানটি রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার (২০ জুলাই) সকাল পর্যন্ত চলবে।

সূএঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.