সবার কথা বলে

হাতিয়ায় লবণ বোঝাই বলগেট ডুবে সাবের মিয়া নামের এক বৃদ্ধের মৃ’ত্যু

0 1

হাতিয়ায় লবণ বোঝাই বলগেট ডুবে সাবের মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু।

মোঃ এনায়েত হোসেন
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে লবণ বোঝাই একটি বলগেট ডুবে মো.সাবের (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বলগেটে থাকা আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি দমারচরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.সাবের চট্টগ্রামের কর্ণফুলী থানার আবু আলীর ছেলে। তিনি ডুবে যাওয়া বলগেটের বার্বুচি ছিলেন।

উদ্ধারকৃতরা হলেন,১।সবুর উদ্দিন (৬৮)দিগুলিয়া থানা বারকপুর খুলনা,২।নুরুল আজম (২৮)ছনোয়া বাঁশখালী,৩।মোঃ ফারুক মাঝি (৪১)সুবর্ণচর,৪।মোঃ দেলোয়ার হোসেন (২৮)সুবর্ণচর, ৫।মোঃ জাফর উল্যাহ (২৬)সুবর্ণচর,৬।তারেক হোসেন (২৩)সুবর্ণচর পূর্ব চরবাটা রেণু বাজার ,৭।মোঃ মজিব (২২)রামগতি।

চট্টগ্রাম বিভাগীয় কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের বলেন, বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে লবণ বোঝাই এমভি তানিম হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি দমারচরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে পৌঁছালে বলগেটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি ডুবে যায়। পরে কাছাকাছি থাকা মাছ ধরার ট্রলারের সহযোগিতায় বলগেটে থাকা আট মাঝি-মাল্লাকে উদ্ধার করে তীরে নেওয়া হয়। তবে সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত বলগেটটি সম্পূর্ণ তলিয়ে গেছে। দুপুরের দিকে বার্বুচি মো.সাবেরকে চট্টগ্রামে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.