সবার কথা বলে

তানজিন তিশার জামিন, শাড়ি নিয়ে প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্প

0 2

তানজিন তিশার জামিন, শাড়ি নিয়ে প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্প

ডেস্ক রিপোর্টঃ

অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম থেকে শাড়ি নেওয়ার পর সেটির দাম পরিশোধ এবং প্রচারণার প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। সকাল ১১টা ২৫ মিনিটে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তিশার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই আদালত তাকে নির্ধারিত সময়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন।

অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নেন তিশা। শাড়িটির প্রচার করবেন এবং পরে মূল্য পরিশোধ করবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। কিন্তু পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।

অন্যদিকে, অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে তানজিন তিশা জানিয়েছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলে শাড়িটির দাম পরিশোধ করার কোনো বাধ্যবাধকতা তার ছিল না বলেও দাবি করেন তিনি।

মামলার পর বিষয়টি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন আদালত। পরে ডিবির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে তিশার বিরুদ্ধে সমন জারি করা হয় এবং তাকে আদালতে হাজির হতে বলা হয়।

সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.