সবার কথা বলে

নড়িয়ায় বেগম জিয়ার রু”হে”র মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

0 148

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।

এম এ জব্বার – সংবাদের পাতা:

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ৯নং ওয়ার্ড নির্বাচনি কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিঃ সহ-সভাপতি – মাস্টার শাহীন হাওলাদার, বিএনপি’র উপদেষ্টা – সেলিম মৃধা, ঘড়িষার ইউনিয়ন বিএনপি’র সভাপতি – আজিজুর রহমান হরমুজ মুন্সি, সাধারণ সম্পাদক – হেলাল মাস্টার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক – শফিকুল ইসলাম শান্ত, শফিক মাঝিসহ মহিলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় একজন ইমাম। অনুষ্ঠানে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.