সবার কথা বলে

নড়িয়ায় ভূমখাড়া ইউনিয়ন প্রবাসী বিএনপির উদ্দ্যেগে বিশাল গণমিছিল

0 122

নড়িয়ায় ভূমখাড়া ইউনিয়ন প্রবাসী বিএনপির উদ্দ্যেগে বিশাল গণমিছিল।

এম এ জব্বার – সংবাদের পাতা:

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ কে বিজয়ী করার লক্ষ্যে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন প্রবাসী বিএনপির উদ্দ্যেগে গণমিছিল টি চাকধ বাজার থেকে শুরু হয়ে গৌরাঙ্গ বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এসময় গণমিছিলে নেতৃত্ব দেন, জেনোভা বিএনপি ইতালি সভাপতি আবু কালাম ফরাজি, সহ-সভাপতি অলিল হাওলাদার, নডিয়া উপজেলা বিএনপি মানবাধিকার বিষায়ক সম্পাদক মনসুর পেদা, সহ-সভাপতি ইতালি জেনোভা বিএনপি সহ-সভাপতি রাজা মোহাম্মদ পেদা, দিপু ভুইয়া-উপদেষ্টা ইয়েসলো বিএনপি ইতালি, জসিম পেদা-উপদেষ্টা শরিয়তপুর ফোরাম, ইউ কে।

উক্ত গণমিছিলটি সার্বিক পরিচালনায় ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক – নড়িয়া উপজেলা শাখা রোমান হাওলাদা।

গণমিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, শফিকুর রহমান কিরণ একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা। তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গণমিছিলটি ডুমখাড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.