
নড়িয়ার মুন্সি ছামছুল আলম দাদন এর নেতৃত্বে এক গণমিছিল অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণ কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামছুল আলম দাদন এর নেতৃত্বে চরআত্রা ও নওপারা ইউনিয়নের সর্বস্তরের জনগনের অংশগ্রহণে গণমিছিল টি নড়িয়া বাজার গোডাউন ঘাট থেকে শুরু হয়ে নড়িয়া বাজার ও উপজেলা চত্তর প্রদক্ষিন করে বাঁশতলা নদীর পারে গিয়ে শেষ হয়।
গণমিছিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এসহানুল হক সেতু, নড়িয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, চরআত্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সি সারওয়ার আলম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হাসান বাদল, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি হরমুজ মুন্সি, সাবেক ছাত্রদল নেতা রাজন মুন্সি, চরআত্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল গনি সিয়াম সহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গণমিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানন,
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, শফিকুর রহমান কিরণ একজন পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা। তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হলে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।
গণমিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক, নড়িয়া বাজার, উপজেলা চত্তর প্রদক্ষিন করে বাঁশতলা নদীর পারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।