সবার কথা বলে

শরীয়তপুরে কাঁচিকাটা ইউনিয়নে জেলেদের মাঝে জেলে চাল বিতরণ।

0 56

কাঁচিকাটা ইউনিয়নে জেলেদের মাঝে জেলে চাল বিতরণ।

এম এ জব্বার – সংবাদের পাতা:

মৎস্য অভিযানকে কেন্দ্র করে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানা  কাঁচিকাটা ইউনিয়নে জেলেদের মাঝে জেলে চাল বিতরণ করা হয়েছে। সরকারের সহায়তা কর্মসূচির আওতায় ১৫০০ জন কার্ডধারী জেলের মাঝে এই চাল বিতরণ করা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে জেলেদের মাঝে চাল তুলে দেওয়া হয়।

এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকার জেলেরা উপস্থিত থেকে সরকারি এই সহায়তা গ্রহণ করেন। জেলেরা জানান, মৎস্য অভিযান চলাকালীন সময়ে নদীতে মাছ ধরা বন্ধ থাকায় তাদের আয়-রোজগার কমে যায়। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা সহায়ক হবে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে সরকার নিয়মিতভাবে এই ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে।

এর অংশ হিসেবেই কাঁচিকাটা ইউনিয়নের নিবন্ধিত ১৫০০ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় জেলেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.