সবার কথা বলে

নড়িয়া উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 84

নড়িয়া উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এম এ জব্বার – সংবাদের পাতা:

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শরীয়তপুর নড়িয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার ১০ মার্চ সকালে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিয়া জেরিন, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, শরীয়তপুর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সেলীম – সুপারিনটেনডেন্ট, পিটিআই, মোঃ আব্দুল কাইয়ুম খান – নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, নজরুল ইসলাম – ইনস্ট্রাক্টর (URC) নড়িয়া, মোঃ তোফায়েল হোসেন – উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, শাহ্ মোঃ ইকবাল মনসুর – সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্লাবন কুমার সাহা – সহকারী কমিশনার, শিক্ষা ও আইসিটি, জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুর, মোঃ তাজুল ইসলাম – উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ।

সভাপতিত্ব করে থাকেন, মোহাম্মদ তসলিম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

উক্ত আয়োজনে সঞ্চালনায় ছিলেন, ফারুক আলম – উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।

এসময় উক্ত আয়োজনে সাদিয়া জেরিন, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, শরীয়তপুর তাকে শিক্ষকগণ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই।

সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার জন্য বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.