সবার কথা বলে

নড়িয়া বন্ধুমহল এসএসসি ২০০৩ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

0 393

নড়িয়া বন্ধুমহল এসএসসি ২০০৩ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রতি বছরের ন্যায় নড়িয়া বন্ধুমহল এসএসসি ২০০৩ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মার্চ (শুক্রবার) নড়িয়ার আতাউর রহমান কমিউনিটি সেন্টার এ আয়োজিত এই ইফতার মাহফিলে স্কুল শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে সামাজিক সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি সুন্দর উদ্যোগ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, তাজুল ইসলাম শিকদার, লিটন হোসেন ভূঁইয়া, জালাল মীর বহর, মামুন খান, সোহাগ হাওলাদার, জাহিদ খালাসি, প্রশান্ত মণ্ডল, শামীম মাদবর, মো. নাসির ও মহিবুল মাদবর।

এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম ও সুলতান মো. সজিব।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.