সবার কথা বলে

কাঁচিকাটা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আমিনুল ইসলাম কায়কোবাদ

0 20

কাঁচিকাটা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আমিনুল ইসলাম কায়কোবাদ।

এম এ জব্বার – সংবাদের পাতা:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ  উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম কায়কোবাদ।

সংবাদের পাতা’র প্রতিবেদককে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এই উৎসব আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, পুরাতন বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে হবে। একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আমিনুল ইসলাম কায়কোবাদ কাঁচিকাটা ইউনিয়নসহ নড়িয়া উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.