সবার কথা বলে

নড়িয়ায় বসতবাড়িতে চু রি, থানায় লিখিত অ ভি যোগ

0 3

নড়িয়ায় বসতবাড়িতে চুরি, থানায় লিখিত অভিযোগ।

নিজেস্ব সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একাধিকবার বসতবাড়িতে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নলতা গ্রামের ভুমখাড়া ইউনিয়নের বাসিন্দা শামসুদ্দিন ছৈয়াল (৭০) নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়ের শ্বশুরবাড়ি কোদালপুর গ্রামে গত ১৩ এপ্রিল রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ২টি পানির মোটর ও ১টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

এছাড়াও, গত ১৪ এপ্রিল রাতেও একই বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এভাবে ধারাবাহিক চুরির ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। তাই দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.