
শরীয়তপুরের নড়িয়ায় বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার (১২ মে) দুপুরে উপজেলার সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সৈয়দ শাহ্ নুরে কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দ ময় ভৌমিক এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।
সভায় বক্তারা বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয়ের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।