সবার কথা বলে

নড়িয়ায় ১১০ গ্রাম গাঁ’জাসহ দুই মা’দ’ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র

0 1

নড়িয়ায় ১১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুরের নড়িয়া থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে নড়িয়া থানাধীন বিঝারী ইউনিয়নের নীলগুন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নড়িয়া থানার একটি চৌকস পুলিশ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মো. আজিজুল হক রানার বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে আরিফ হোসেন (৩০) ও মো. আজিজুল হক রানা (৩১) এর হেফাজত থেকে সাদা পলিথিনে কাগজে মোড়ানো ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আরিফ হোসেন দক্ষিণ মগর এলাকার মৃত আব্দুল কালাম হাওলাদারের ছেলে এবং মো. আজিজুল হক রানা নীলগুন উত্তর এলাকার ফরহাদ শেখের ছেলে।
এ ঘটনায় আরও একজন আসামি পালিয়ে যায় বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত আলামত আইনানুগভাবে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের ১৫ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.