
শরীয়তপুরে নারী নেতৃত্ব বিকাশে ‘জনতার স্কুল’
এম এ জব্বার – সংবাদের পাতা:
নারী নেতৃত্বকে শক্তিশালী ও দক্ষ করে তোলার লক্ষ্যে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জনতার স্কুল’ শীর্ষক একটি প্রশিক্ষণমূলক কর্মসূচি। রবিবার ৫জুলাই সকাল ১০টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর পাঁচতালিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরা শারমিন, যিনি জাতীয় নারীশক্তির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নারী নেতৃত্ব বিকাশ, সামাজিক অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতা বিষয়ে এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
কর্মসূচির আয়োজন করেছেন জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় সংগঠক সামসুননাহার সিকদার।
আয়োজকরা জানান, নারীদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহ প্রদান এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।