সবার কথা বলে

ওয়াশিংটনে যাচ্ছেন আল-জাইদি, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শিগগিরই

0 3

ওয়াশিংটনে যাচ্ছেন আল-জাইদি, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শিগগিরই

ডেস্ক রিপোর্টঃ

ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে আগামী সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এক সপ্তাহের এই সফরে আল-জাইদির প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণ করা। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় রাজস্ব ঘাটতিতে থাকা ইরাক অর্থনীতি পুনরুদ্ধারে বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে।

সরকারি মুখপাত্র হায়দার আল-আবুদি জানান, ট্রাম্পের আমন্ত্রণে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন আল-জাইদি। তবে দুই নেতার বৈঠকের নির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি।

সফরে তেল ও বিদ্যুৎ খাতে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে। একই সঙ্গে রাষ্ট্রের হাতে অস্ত্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে ইরাকি সরকার।

আল-জাইদি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার অঙ্গীকার করলেও এ নিয়ে দেশটির কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর বিরোধিতার মুখে রয়েছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরাক তেল খাতে কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। ওয়াশিংটন সফরেও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর বিনিময়ে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল সংরক্ষণভিত্তিক একটি তহবিলসহ আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.