সবার কথা বলে

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে আবারও প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ৪ ডলারে

0 12

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে আবারও প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ৪ ডলারে

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দেশটিতে পেট্রলের গড় খুচরা মূল্য আবারও প্রতি গ্যালনে (প্রায় ৩ দশমিক ৮ লিটার) ৪ ডলারে পৌঁছেছে, যা ভোক্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, AAA মোটর ক্লাবের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে পেট্রলের গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলার। অথচ গত বছরের একই সময়ে এই গড় মূল্য ছিল ৩ দশমিক ১৪ ডলার।

জাতীয় গড় ৪ ডলারে পৌঁছানোয় অনেক অঙ্গরাজ্যে চালকদের প্রতি গ্যালন জ্বালানির জন্য এর চেয়েও বেশি অর্থ গুনতে হচ্ছে। স্থানীয় করহার এবং জ্বালানি সরবরাহের পার্থক্যের কারণে বিভিন্ন অঞ্চলে দামেরও ভিন্নতা দেখা যাচ্ছে।

এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় মূল্য চার বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি গ্যালনে ৪ দশমিক ৫০ ডলারের বেশি হয়েছিল। পরে চলতি মাসের শুরুতে তা কমে ৩ দশমিক ৭৯ ডলারে নেমে এলেও সাম্প্রতিক সময়ে আবার ৪ ডলারে পৌঁছেছে।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.