
বিএনপি নেতা মিলন ছৈয়ালের মানবিক সহায়তা, প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী সামগ্রী বিতরণ।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে, শরীয়তপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ এর অনুমতি ক্রমে, সাম্প্রতিক ভয়াবহ অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় চন্ডিপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করেন নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন ছৈয়াল।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।