
নাইটক্লাবে হা/ম/লা/র অভিযোগে ইংলিশ স্ট্রাইকার ইভান টনির বিরুদ্ধে মা/ম/লা
ডেস্ক রিপোর্টঃ
লন্ডনের একটি নাইটক্লাবে হামলার অভিযোগে ইংল্যান্ডের ফুটবলার ইভান টনির বিরুদ্ধে মামলা হয়েছে। সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলা ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের বিরুদ্ধে হামলা করে শারীরিক ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগটি ৬ ডিসেম্বর লন্ডনের সোহোর ওয়ার্ডর স্ট্রিটে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে টনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে তার হাজির হওয়ার কথা রয়েছে।
টনির মুখপাত্র জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তিনি স্বীকার করেছেন। তবে এমন অভিযোগে টনি ‘স্বাভাবিকভাবেই হতবাক’। আদালতে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।
সম্প্রতি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপেও খেলেছেন টনি। গত মাসে ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ গোলের জয়ে ইংল্যান্ডের শুরুর একাদশে ছিলেন তিনি। এর আগে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে যাওয়া সেমিফাইনালে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন।
নর্দাম্পটন টাউনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা টনি পরে নিউক্যাসল ইউনাইটেড, পিটারবরো ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডে খেলেছেন। ২০২৪ সালে ব্রেন্টফোর্ড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে যোগ দেন তিনি।
সূত্রঃ যুগান্তর