
নড়িয়ায় আনোয়ার ভূঁইয়া হ/ত্যা/র বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে আনোয়ার ভূঁইয়া হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে কদমতলী বাজারে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের হাতে থাকা ব্যানারে আনোয়ার ভূঁইয়া হত্যার জন্য জয়দুল টালী ও তার সহযোগীদের দায়ী করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় স্বজনরা অভিযোগ করেন, আনোয়ার ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় তারা ন্যায়বিচার চান। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।