সবার কথা বলে

জনপ্রতিনিধিদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

0 444

কাজিপুর উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোঃ আব্দুর রব মনসুর
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে কাজিপুর উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ শে ফেব্রুয়ারি) দুপুর ১:০০ টায় কাজিপুর উপজেলা পরিষদের কক্ষে কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ্ আলম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, আব্দুস সালাম, সাংবাদিক টিএম কামাল, আব্দুল জলিল, আব্দুর রব মনসুর, প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.