সবার কথা বলে

ঘড়িষার ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন যুবদল নেতা: পলাশ রাড়ী

0 131

ঘড়িষার ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন যুবদল নেতা: পলাশ রাড়ী

এম এ জব্বার – সংবাদের পাতা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়ন যুবদল নেতা পলাশ রাড়ী ইউনিয়ন যুবদলসহ সহযোগী সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ এবং দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষের মঙ্গল কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিন পরে কলম যোদ্ধাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন যুবদল নেতা পলাশ রাড়ী।

তিনি বলেন, ঈদ হলো ঐক্যের প্রতীক। সবার সঙ্গে একাকার হওয়ার প্রেরণা হলো- এই ঈদ। তাই আমাদের মাঝে ভ্রাতৃত্ব-ভালোবাসা ও সম্প্রীতির চেতনা যদি অটুট থাকে তবে আগামীর সমাজ হবে ন্যায়, ইনসাফ ও শোষণহীন এক আদর্শ সমাজ। সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই ঈদের প্রকৃত খুশি সবাই মিলে উপভোগ করবো ইনশাআল্লাহ।

পরিশেষে যুবদল নেতা পলাশ রাড়ী দেশের সকল শ্রেণী-পেশার মানুষেকে জানিয়েছেন ‘ঈদ মোবারক’।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.